শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

কসবায় নিখোঁজের দু’দিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 12:12 am

কসবায় নিখোঁজের দু’দিন পর পুকুরে মিললো শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের কাছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার আবদার করে নিখোঁজ হয়েছিল শিশু তানজিম (৭)।  দুদিন পর পুকুরে মিলেলো  শিশুর লাশ। রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশু তানজিম শিমরাইল গ্রামের দুবাই প্রবাসী আবু তাহের মিয়ার ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। নিখোঁজের ঘটনায় গত শনিবার কসবা থানায় সাধারন ডায়েরী করেছিলেন শিশুর পরিবার ।

নিহতের নানা নেছার মিয়া জানান, শুক্রবার সকালে মায়ের কাছে ডিম দিয়ে ভাত খাওয়ার আবদার করে। তার মা একমাত্র ছেলের জন্য ডিম ভেজে ভাত রেডি করতে করতে  আবার খেলার ছলে বেরিয়ে যায় তানজিম। এরপর দীর্ঘক্ষন ধরে ফিরে না আসায় মা এবং পরিবার তাকে খুঁজতে থাকে। সারাদিন তাকে কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করে এলাকাবাসীর নিকট তার সন্ধান চায় পরিবার। এর পরেও কোথাও সন্ধান মেলেনি তানজিমের। একমাত্র ছেলের নিখোঁজের পর থেকে নির্বাক হয়ে গেছে শিশুর মা তাছলিাম বেগম। পরদিন শনিবার তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া বাদি হয়ে কসবা থানায় নিখোজের বিষয়ে সাধারন ডায়েরি করেন। পরে রোববার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে শিশু তানজিমের লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা। বাড়ির লোকজন তার উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবা থানা পুলিশ।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, শিশুটি নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সাধারন ডায়েরী করেছিলো। রোববার দুপুরে বাড়ির পাশে পুুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১২:১২ এএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Sarod |