কসবা উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০২ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 11:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর তাকে কসবায় নিয়ে আসা হচ্ছে। শাওন (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে লিটন ফকিরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। ধান শুকানোকে কেন্দ্র করে শাওন বৃহস্পতিবার তার চাচাতো ভাই সুজনকে ছুরিকাঘাতে খুন করে বলে অভিযোগ রয়েছে।
Posted ১১:৩২ পিএম | শুক্রবার, ০২ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya