কসবা উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 12:34 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকিম মিয়া (৩৮) নামক এক গ্রাম পুলিশকে সাত কেজি গাঁজা সহ আটক করেছে থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। অভিযুক্ত হাকিম মিয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত। সে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল।তার বসত ঘর থেকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
Posted ১২:৩৪ এএম | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya