শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

কসবায় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের স্মরণে সভা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 11:56 pm

কসবায় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের স্মরণে সভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ারের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন।

বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলাম’র সাধারণ সম্পাদক মাওলানা শিবলী নোমানী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কসবা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

স্মরণসভায় শহীদ সন্তানের স্মৃতিচারণ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট জাহাঙ্গীর আহমেদ খান বলেন, জোবায়ের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার সন্তানের মত অনেক শিক্ষার্থী ও সাধারন মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। ফ্যাসিবাদী হাসিনা সরকার আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা ছিল। আর সেজন্যই সে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করার আদেশ দেয়। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের জন্য তাকে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।

আন্দোলনে শহীদ জোবায়ের ওমরের বাড়ি কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। সে বাংলাদেশ প্রফেসনাল ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) ২য় বর্ষের ছাত্র ছিলো। সে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও আন্দোলনে গুরুতর আহত ব্যবসায়ী কসবা উপজেলার রাইতলা গ্রামের একিন আলীর ছেলে আল আমিন তার আহত হওয়ার ঘটনা তুলে ধরেন। সে আন্দোলনকারীদের উপর পুলিশ ও প্রশাসনের নির্মমতার কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পিএম | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

The Daily Sarod |