https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

কসবায় কৃষি জমির মাটি কাটায় দুজনকে অর্থদন্ড প্রদান

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 10:51 pm

কসবায় কৃষি জমির মাটি কাটায় দুজনকে অর্থদন্ড প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের রাজনগর ও আলমপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান ্আদালত পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার।

ভ্রাম্যমান আদলত সুত্রে জানা যায়, উপজেলা গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর ও রাজনগর এলাকায় সরকারী আইন অমান্য করে অবৈধভাবে কৃষি জমির কাটার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশসহ সংশ্লিষ্ট লোকজন। এসময় দুই গ্রামের দুইজনকেই ৫০ হাজার করে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্তরা হলো রিশাদ আলম চৌধুরী (২১) ও তৌহিদ আলম (৩৪)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীন দুটি মামলায় দুজনকে এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৫১ পিএম | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

dainiksarod |