শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কল্যাণ পার্টি ওয়ান ম্যান-ওয়ান পার্টি নয়: সৈয়দ ইবরাহীম

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:46 pm

কল্যাণ পার্টি ওয়ান ম্যান-ওয়ান পার্টি নয়: সৈয়দ ইবরাহীম

বাংলাদেশ কল্যাণ পার্টি ‘ওয়ান ম্যান, ওয়ান পার্টি’ নয় বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতিক)। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কল্যাণ পার্টির জেলা শাখার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সম্মেলনের উদ্বোধন করেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন। এতে প্রধান বক্তা ছিলেন কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. শাহেদ চৌধুরী।

কল্যাণ পার্টি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিম বলেন, ৭ বছর আগে এক নারী সাংবাদিক টেলিভিশনে আমাকে খোঁচা দিয়েছিলেন- যে ওয়ান ম্যান, ওয়ান পার্টি। গত পরশু কল্যাণ পার্টির প্রতিনিধি দল বঙ্গবভনে গিয়েছিলেন। যদি ওই সাংবাদিক ওই নিউজটি দেখতেন, নিশ্চই তিনি লজ্জা পেতেন- যে কল্যাণ পার্টি চেয়ারম্যান ছাড়াই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করে আসতে পারে।

সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলে পদের দিকে মানুষের দৃষ্টি থাকে যে- আমাকে এই পদ দিল বা আমাকে এই পদ দিল না। আমি অনুরোধ করব আপনারা এটাতে ভীত হবেন না। যতগুলো পদ দরকার, তারচেয়েও বেশি পদ আমাদের দলের গঠনতন্ত্রে আছে। আপনাদের সকলকে সম্মানিত করা হবে। সকলকে সম্মানিত করার মতো পদ আমরা পাব।

বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান মাহমুদ খান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব (সমন্বয়) আবদুল্লাহ আল হাসান সাকীব প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

The Daily Sarod |