স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৫ মে ২০২১
সর্বশেষ আপডেট : 7:03 pm
“স্বপ্ন দেখবে,স্বপ্ন দেখাবে” এই স্লোগানে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঝরাপাতার উদ্যোগে (প্রজেক্ট-১৫) ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালের দিকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্ত দেড় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয়।
ইফতার খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, পেঁয়াজ, বুট, ডাল ও খেজুর।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাদ্দাম হোসাইন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এই উদ্যোগ ঝরাপাতার ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের প্রতিটি সদ্যরা ঘরে ঘরে গিয়ে এই ইফতার খাদ্য সামগ্রী পোছেঁ দেয়।
ইফতার খাদ্য সামগ্রী বিতরণকালে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সক্রিয় সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:০২ পিএম | বুধবার, ০৫ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya