শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 11:37 pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। মঙ্গলবার করোনা ভাইরাসের এন্টিজেন পরীক্ষার ফলাফলে তিনি পজিটিভ হয়েছেন। রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাসের মহামারীর শুরু থেকে রাতদিন মাঠে কাজ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট হায়াত উদ-দৌলা খান। প্রতিদিন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নিজে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও তিনি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সশরীরে উপস্থিত থেকে তদারকি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, গত ১৪দিন আগে স্যারের (জেলা প্রশাসক) স্ত্রী-সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। ১৪দিন অতিবাহিত হওয়ায় আজ মঙ্গলবার স্যার সহ তারা এন্টিজেন পরীক্ষায় করেন। পরীক্ষার ফলাফলে ম্যাডাম ও উনার ছেলে নেগেটিভ হন কিন্তু স্যার পজিটিভ হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে জেলা করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১জন। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫হাজার ৯০৩জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪হাজার ১৩৬জন।

Facebook Comments Box

Posted ১১:৩৭ পিএম | মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

The Daily Sarod |