শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

করণের পার্টিতে গিয়ে শাহরুখ-ক্যাটরিনাসহ করোনায় আক্রান্ত ৫০!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৫ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 11:12 pm

করণের পার্টিতে গিয়ে শাহরুখ-ক্যাটরিনাসহ করোনায় আক্রান্ত ৫০!

বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন। জন্মদিন উপলক্ষে বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি আয়োজন করেছিলেন করণ। তার জন্মদিন পার্টিতে যেন বসে ছিল চাঁদের হাট। টিনসেল টাউনে এটিকে কোনও বড়সড় উৎসবও বলা চলে। করণের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী সব তারকারা।

মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে আয়োজিত এই পার্টিতে হাজির ছিলেন হৃতিক রোশন, সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদবানি, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা এবং করিনা কাপুর খানের মতো বলিউডের একগুচ্ছ তারকা। এই পার্টিতে যোগ দিতে অনেকেই হলেন করোনা ভাইরাসে আক্রান্ত।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে অনুযায়ী, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনায় আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করছেননি।

রিপোর্টে বলা হয়েছে সূত্র মারফত খবর, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে করণ জোহরের অনেক ঘনিষ্ঠ বন্ধু পার্টি থেকে কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই প্রকাশ করতে চাইছেন না তারা কোভিড পজিটিভ। তবে ইতিমধ্যে জানা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও তার স্বামী ভিকি কৌশল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে কোন উপসর্গ নেই। কিন্তু কার থেকে তারকাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে তা বলা মুশকিল।’

একই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কার্তিক আরিয়ানের সঙ্গে ছবির প্রচারে থাকা এক অভিনেত্রীর থেকে এটি ছড়িয়েছে।

অক্ষয় কুমার এবং কার্তিক আরিয়ানের মতো তারকারা গত কয়েক সপ্তাহে কোভিড পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছেন। শরীরে মহামারি থাবা বসানোর কারণে এই বছর ‘আইফা ২০২২’-এ পৌঁছতে পারেননি তারা। যদিও এগুলো স্রেফ জল্পনা এবং এর সঙ্গে সম্পর্কিত কোন তথ্য প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

Facebook Comments Box

Posted ১১:১২ পিএম | রবিবার, ০৫ জুন ২০২২

The Daily Sarod |