শিরোনাম

কঙ্গনা বানাবেন নিজের জীবন নিয়ে সিনেমা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 7:11 pm

কঙ্গনা বানাবেন নিজের জীবন নিয়ে সিনেমা

মনিকর্নিকা সিনেমা দিয়ে পরিচালক হিসেবে সদ্য অভিষেক ঘটল কঙ্গনা রানাওয়াতের। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নিজের বায়োপিক। অভিনয়ে থাকাকালীন কোনো তারকা নিজের জীবন নিয়ে ছবি নির্মাণের ঘটনা ভারতের ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনাই বলা যায়।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, বলিউডের ‘কুইন’ খ্যাত কঙ্গনার এ বায়োপিকের নাম এখনো ঠিক না হলেও এ ছবির চিত্রনাট্য লিখবেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। যিনি কঙ্গনার ‘মনিকর্নিকা’, প্রবাসের ‘বাহুবলী’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’সহ বহু হিট ছবির চিত্রনাট্য লিখেছেন।

এ প্রসঙ্গে কঙ্গনা সংবাদমাধ্যমকে বলেন, ‘বিজয়েন্দ্র স্যারই প্রায় তিন মাস আগে আমার জীবন নিয়ে চিত্রনাট্য লেখার আগ্রহ প্রকাশ করেন। শুনে তো ভড়কে গিয়েছিলাম। এমনকি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। পরে ভাবলাম, ওনার মতো মানুষের ওপরে নিশ্চিন্তভাবে ভরসা করা যায়। আশা করি, মন্দ কিছু হবে না। তাই রাজি হয়ে গেলাম।

এই ছবির আরেকটি আকর্ষণ হলো, নিজের জীবনীভিত্তিক ছবি পরিচালনা করবেন কঙ্গনাই নিজেই। এ ব্যাপারে এ বলিউড সুপারস্টার বলেন, ‘শিগগিরই আমার জীবনীভিত্তিক ছবি পরিচালনা করতে যাচ্ছি। আমার অভিনয়জীবনের নানা ঘটনা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা আমাকে যেভাবে দেখে আসছেন এবং ভালোবাসেন তাদের মতো করেই নিজেকে পর্দায় উপস্থাপন করব।’ -সূত্র: দেশরূপান্তর

Facebook Comments Box

Posted ৭:১০ পিএম | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |