শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ওমর সানি দিলেন চড়, জায়েদ খান পিস্তল বের করে দিলেন গুলির হুমকি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১২ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 1:25 am

ওমর সানি দিলেন চড়, জায়েদ খান পিস্তল বের করে দিলেন গুলির হুমকি

জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক ওই সময় বিয়ের অনুষ্ঠানে থাকা চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী। তবে জায়েদ খানের দাবি ঘটনাটি মিথ্যা।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন চলচ্চিত্রশিল্পী নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমে শনিবার রাতে জানান, ‘যত দূর জানতে পেরেছি, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিল।’ খারাপ ব্যবহার করার কারণে ডিপজলের কাছে বিচারও দিয়েছিল বলে শুনেছেন তাঁরা।এ বিষয়ে ডিপজল বলেছিলেন, ‘থাক, বাদ দাও। মারামারি করার দরকার নাই। সামনে জায়েদ আর মৌসুমীকে কোনো ডিস্টার্ব করবে না। মৌসুমীর কাছেও যাবে না।’

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ‘ডিপজলের এমন সমাধান ওমর সানী মেনে নিতে পারেননি। কয়েক দিন ধরে তাই জায়েদ খানকে খুঁজছিলেন সানি। ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদকে পাওয়া যায়। অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তখন ডিপজলসহ চলচ্চিত্রের কয়েকজন অভিনয়শিল্পী সোফায় বসা ছিলেন।

চড় মারার সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, “তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।” সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, “গুলি করে দেব।” ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, “গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।”

জায়েদের পিস্তল বের করা দেখে ডিপজল উঠে দাঁড়ান। বলেন, “এই, আমার বিয়ের অনুষ্ঠান। এত বড় অনুষ্ঠান। এত মানুষ রয়েছে, এসব কী।” অনেক মানুষ থাকায় কেউ টের পায়নি। এরপর ওমর সানীকে ডেকে ডিপজল বলেন, “খাইয়া যাবা না?” সানী বলেন, “আমার মাথা গরম। আমি খাব না।” এরপর গাড়ি চালিয়ে বের হয়ে যান ওমর সানী। সাড়ে নয়টার দিকে ঘটনা ঘটেছে। ওমর সানী বের হওয়ার আধা ঘণ্টা পর জায়েদ খানও বের হয়ে যান।’

ঘটনার ব্যাপারে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, ‘ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে। এইটুকুই।’ শুনলাম, ওমর সানীকে মারার জন্য জায়েদ খান পিস্তল বের করেছিলেন। আপনি তা মীমাংসা করে দিয়েছেন? কী কারণে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে ডিপজল বলেন, ‘না ভাই, আমি এসব জানি না। এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নাই। বলতেও চাই না।’

তবে ডিপজল বলেন, ‘হয়তো আগে থেকে তাঁদের মধ্যে রাগারাগি ছিল, এ কারণে ঘটনাটি ঘটেছে। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

Facebook Comments Box

Posted ১:২৫ এএম | রবিবার, ১২ জুন ২০২২

The Daily Sarod |