স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৩ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 11:04 pm
‘ডি-ক্লাস’ রেলস্টেশন থেকে হিসেবে সাময়িক ভাবে চালু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। রোববার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়। এতো দিন ‘বি-ক্লাস’ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছিল এবং পূর্বাঞ্চলের চট্রগ্রামের পর সবচেয়ে বেশি রাজস্ব আসতো এই স্টেশন থেকে।
ওই চিঠিতে বলা হয়, মহাপরিচালক কর্তৃক প্রেরিত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের অপারেটিং কার্যক্রম পরিচালনার জন্য সিগন্যালিংসহ এতদসঙ্গে সসংশ্লিষ্ট সকল কার্যক্রম এবং বানিজ্যিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিষয়দি সংস্কার/প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রী সুবিধার বিবেচনায় বানিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সাময়িক ভাবে ‘ডি-ক্লাস’ স্টেশন হিসেবে পরিচালনা করার প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদর অনুমোদিত হয়েছে। এই স্টেশনটি আগামী ১৫জুন থেকে ৫জোড়া মেইল/কমিউটার ট্রেন (সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলি এক্সপ্রেস ও তিতাস কমিউটার) চলাচল করবে। ১৬জুন থেকে একজোড়া শুধুমাত্র আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস চলবে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এই তান্ডব লীলায় রেলস্টেশনটি ধ্বংস্তুপে পরিণত হয়। ফলে এই স্টেশনে সকল প্রকার ট্রেনের যাত্রা বিরতি বাতিল করতে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবক্তগীন বলেন,’আপাতত কিছু ট্রেন যাত্রাবিরতি করবে যাত্রী সুবিধার্থে। কিন্তু স্টেশনের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সংস্কারের পর পুরোদমে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কার্যক্রম চালু হবে বলে প্রত্যাশা করছি।
Posted ৯:৪৫ পিএম | রবিবার, ১৩ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya