শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

এবার দেবর-ভাবির দ্বন্দ্বে কপাল পুড়লো জিয়াউল হক মৃধা’র, দল থেকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:44 pm

এবার দেবর-ভাবির দ্বন্দ্বে কপাল পুড়লো জিয়াউল হক মৃধা’র, দল থেকে অব্যাহতি

জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পথসহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যান-এর উপদেষ্টা ও প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ পদবি থেকে মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

আগামী ২৬ নভেম্বর জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির যে সম্মেলনের ঘোষণা দিয়েছেন সেই সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন জিয়াউল হক মৃধা।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |