শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

এবার ইউপি চেয়ারম্যান পদেও জামানত হারালেন সেই আশরাফুল

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 9:44 pm

এবার ইউপি চেয়ারম্যান পদেও জামানত হারালেন সেই আশরাফুল

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও নবীনগর উপজেলার ১৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোট গ্রহণ। রাতে ঘোষণা করা হয়েছে ফলাফল। এই নির্বাচনে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে এম আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু ফলাফল অনুযায়ী তিনি জামানত হারিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পেশায় আইনজীবী এ কে এম আশরাফুল আলম ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এই নির্বাচনে মুসলিম লীগের প্রতিক হারিকেনে তিনি পেয়েছিলেন মাত্র ৯৭ ভোট। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এবাদুল করিম ২৫ হাজার ১৫২২ ভোট পেয়ে নির্বাচিত হন। ফলে জামানত বাজেয়াপ্ত হয় আশরাফুল আলমের। এরপরের বছর ২০১৯ সালে অনুষ্ঠিত হওয়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় করেন অ্যাডভোকেট এ কে এম আশরাফুল আলম। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে তার মাইক প্রতিকে ভোট পান ২৭৩৯ ভোট। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জাকির হোসেন সাদেক চশমা প্রতিকে ২৪হাজার ৯১১ ভোট পেয়ে জয়লাভ করেন। ফলে এই নির্বাচনেও তিনি জামানত হারান।

সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া বিটঘর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে টেলিফোন প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন একেএম আশরাফুল আলম। ভোট গণনা শেষে রাতে প্রকাশ করা বেসরকারি ফলাফলে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মেহেদী জাফর ৬৭২৮ ভোট পেয়েছে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কিবরিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮৯২ ভোট। এই নির্বাচনে অংশগ্রহণ করা চেয়ারম্যান প্রার্থী এ কে এম আশরাফুল আলম টেলিফোন প্রতিকে পেয়েছেন ৯২ভোট। এছাড়াও হাসান উল্লাহ চশমা প্রতিকে পেয়েছেন ৩৭ ভোট, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু মোছা লাঙ্গল প্রতিকে ৪৫ ভোট, সোলাইমান ভূইয়া সোহাগ মোটরসাইকেল প্রতিকে ৩৫০ ভোট, আবুল হোসেন আনারস প্রতিকের পেয়েছেন ২৫৭১ ভোট। এই ইউনিয়নে মোট বৈধ ভোট পড়েছে ১৩ হাজার ৭১৫ ভোট।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট কোন প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী বিটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩হাজার ৭১৫ ভোটের ৮ভাগের এক ভাগ ১৭১৪ ভোট যেসব প্রার্থীরা পাননি তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী এই ফলাফল নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ৬:৫৬ পিএম | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |