শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড উপলক্ষে সংবাদ সম্মেলন

এথেন্সে আগামী জুনে অনুষ্টিত হবে গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : 1:08 pm

এথেন্সে আগামী জুনে অনুষ্টিত হবে গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

গ্রিসের এথেন্সে অনুষ্ঠিতব্য ‘বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব–২০২৬’ আয়োজন উপলক্ষে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬ (শুক্র-শনিবার–-রবিবার) ইউরোপের ঐতিহাসিক নগরী গ্রিসের এথেন্সে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি একই সঙ্গে গ্লোবাল বাংলাদেশী প্রফেশনালস নেটওয়াকিং সামিট হিসেবেও আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হবে।
তারা আরও জানান, এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী গুণীজন, শিল্পী, উদ্যোক্তা, পেশাজীবী, সমাজসেবক, রেমিট্যান্স যোদ্ধা, নারী উদ্যোক্তা ও নতুন প্রজন্মের উদীয়মান নেতৃত্বকে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হবে।
পাশাপাশি বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক পরিমÐলে মর্যাদার সঙ্গে উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এই আয়োজনে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রিসের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চিফ প্যাট্রন, বাংলা ইউরোভিশন এথেন্স ২০২৬ ও স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  প্রেসিডেন্ট ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই, ডিবিএ, এফআরএসএ, ডিলিট, জেপি (স্কটল্যান্ড) অ্যাডভাইজার, বাংলা ইউরোভিশন ২০২৬ ও ফিনল্যান্ড প্রতিনিধি কমিটি অ্যাক্টিভিটিজ, কামরুল হাসান জনি,অ্যাডভাইজার, বাংলা ইউরোভিশন ২০২৬ ও জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, মোহাম্মদ ফজলুল হক, সংগঠক ও সিইও, বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ডস ২০২৬ এবং হারা (ইইউ হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন)-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, এথেন্স চেম্বার অব কমার্সের ইমিগ্র্যান্ট ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট, মি. জহির ডাকুয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বিটেজের সাধারণ সম্পাদক মোঃ লিমন রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিন এবং এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

The Daily Sarod |