স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 8:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় শতাধিক ছিন্নমূল, হতদরিদ্র মানুষ ও এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাদার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সুমন রায় এর পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ও বিভিন্ন জায়গায় এই খাবার সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।
বিতরণকালে সুমন রায়ের সাথে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয় ও দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি বাহাদুর আলম।
সুমন রায় এর আগে করোনা কালীন সময়ে অক্সিজেন, মাস্ক ও হ্যান্ড সেনেটাইজার দিয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে। ইতিপূর্বে তিনি মাদ্রাসা ও মন্দিরে মাস্ক বিতরণ করেছেন। ঈদ ও পূজার মধ্যে অসহায় পরিবারের মাঝে কাপড়-উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া এক প্রতিবন্ধী ভিক্ষুকের মোবাইল ফোন চুরি হওয়ার পর তাঁকে নতুন একটি মোবাইল উপহার দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন সুমন রায়।
সুমন রায় জানান, অসহায় মানুষকে মানবিক দিক বিবেচনা করে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমি ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াব।
Posted ৮:৫০ পিএম | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya