আখাউড়া উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : 12:50 am
এক মাস পর ভারতের ত্রিপুরার আগরতলায় গেলেন সেখানে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ। মঙ্গলবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি যান।
এরআগে, গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশের সহকারি হাই কমিশনারের কার্যালয়ে উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। এরপরই সহকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদকে বাংলাদেশে ফেরত আনা হয়। ৮ ডিসেম্বর সহকারি হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, সহকারি হাই কমিশনার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা নাগাদ সময়ের মধ্যে আগরতলায় যান। এ সময় তিনি একাই ছিলেন।
আরিফ মোহাম্মদও তার যাওয়ার বিষয়টি স্থলবন্দর এলাকায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। তবে কবে নাগাদ সেখানকার কার্যক্রম চালু হতে পারে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। বেলা সাড়ে চারটার দিকে তার ভারতীয় অফিসিয়াল নম্বরে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
Posted ১২:৫০ এএম | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya