শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

একবছর বন্ধ থাকার পর কসবায় ডবল লাইনের কাজ ফের শুরু

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:23 pm

একবছর বন্ধ থাকার পর কসবায় ডবল লাইনের কাজ ফের শুরু

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার মুখে দীর্ঘ একবছর বন্ধ থাকার পর অবশেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া কসবা অংশের নির্মানাধীন একটি রেলওয়ে সেতু সহ দুটি আধুনিক রেলওয়ে ষ্টেশনের নির্মাণ পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই কাজ শুরু করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে, ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শত গজের ভেতরে কাজ হচ্ছে দাবি করে এই কাজ বন্ধ করে দেয় ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের সিভিল ডিপার্টমেন্টের প্রকৌশলী সোহেল রানা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় দীর্ঘদিন বন্ধ ছিল সম্প্রসারিত ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের নির্মানাধিন কসবা রেলওয়ে ষ্টেশন, সালদা-নদীর উপর নবনির্মিত একটি রেলসেতু এবং সালদানদী রেলওয়ে ষ্টেশনের কাজ। এনিয়ে উভয়পক্ষে মধ্যে আলোচনা চলছিল। অবশেষে বিষয়টি সমাধানের পর আজ কাজ পুনরায় শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারত সীমান্তের পার্শ্ববর্তী  ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সম্প্রসারিত ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের কাজ শুরু হয় ২০২০সালে। এই প্রকল্পের নির্মানাধীন কসবা রেলওয়ে ষ্টেশন, সালদা-নদীর উপর নবনির্মিত একটি রেলসেতু এবং সালদানদী রেলওয়ে ষ্টেশনের কাজ বন্ধ শুরু করা হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ গজের ভেতরে দাবি করে কাজ বন্ধ করে দেয়। রেললাইনের পাশে লাল নিশান টানিয়ে দিয়ে  সর্তকতা জারি করে বিএসএফ। ফলে গত এক বছর ধরে বন্ধ রয়েছে প্রকল্পের কাজ। এতে প্রকল্প সংশ্লিষ্ট মূল্যবান নির্মান সামগ্রী নষ্ট হওয়ায় উপক্রম দেখা দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।

কাজ শুরু হওয়ায় আগামী ২০২৩ সালের জুন মাসে কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত ৪৭ কিলোমিটার ডুয়েলগেজ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |