শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
ওমরাহ করে ফেরার পথে সৌদি আরবের আভহা শহরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়

একই পরিবারের দুই শিশু ও স্বামী-স্ত্রী সহ ৫ জন নিহত

সৌদী আরব থেকে সাজিদুল ইসলাম   প্রিন্ট
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : 1:05 pm

একই পরিবারের দুই শিশু ও স্বামী-স্ত্রী সহ ৫ জন নিহত

সৌদি আরবের আভহা শহরে ওমরাহ করে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের দুই শিশু ও স্বামী-স্ত্রী সহ মোট নিহত হয়েছেন ৫ জন।

নিহত মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০),দুই মেয়ে শিশু মোহনা (১৩), ও সুবাহ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ীর বাসিন্দা। এ ঘটনায় তাদের আরো এক মেয়ে ফাইজা আক্তার (১১) মুমুর্ষবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের লোকজন।

এছাড়া একই দূর্ঘটনায় গাড়ী চালক একই উপজেলার ভলাকুট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়ীর আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে হোসেন মোহাম্মদ জিলানী প্রকাশ বাবর (৩০) মারা যান।

গত রোববার সৌদি আরব সময় রাতে সৌদি আরবের আবহা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

গত রোববার সৌদি আরবের সময় রাত প্রায় তিনটায় পবিত্র হজ্ব পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দূর্ঘটনায় পতিত হন।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

The Daily Sarod |