জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 5:31 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আমরা শাসক নয়, আমরা জনগণের সেবক। আমাদের এই সরকার জনগনের সেবা করার সরকার। জনগণের সেবা করতে যে চায়, আমরা তাকেই সহযোগিতা করবো।
তিনি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, মাদক ও চোরাকারবারি সমস্যা সমাধাণে পুলিশকে সহায়তা করা আহবান জানান।
এসময় মন্ত্রী বলেন, আমরা জনগণকে সেবা তো করবোই, তাদের যারা সেবা দিতে চায় তাদেরকেও সহায়তা করবো। মন্ত্রী তার বক্তব্যে মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে বলেন, আমি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের বলবো, মাদক নির্মূলে পুলিশকে সহায়তা করার।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও নবীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন,জেলা নির্বাচন অফিসার, কসবা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:৩১ পিএম | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya