শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

ঈদ করতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:52 pm

ঈদ করতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দাদা বাড়িতে ঈদের ছুটিতে এসে পানিতে ডুবে সামিয়া (৮) ও ইলমা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামের মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামিয়া ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা করিম মিয়ার মেয়ে। তারা দুইজন ঢাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, সামিয়া ও ইলমা ঈদ করতে ডোমড়াকান্দি গ্রামের তাদের দাদা বাড়িতে এসেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নামে তারা। কিন্তু সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজনের খোঁজাখুঁজির ঘণ্টা দেড়েক পর নদীতে গোসল করতে নামা এক ব্যক্তির পায়ের সঙ্গে লাগে একজনের মরদেহ। এরপর নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.গাজীউর রহমান সাংবাদিকদের জানান, নিহতদের মরদেহ বিকেলে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫২ পিএম | মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯

The Daily Sarod |