শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ঈদে চারদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১০ মে ২০২১   সর্বশেষ আপডেট : 2:05 am

ঈদে চারদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানী

ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী ১৩মে থেকে ১৬মে পর্যন্ত পণ্য রপ্তানী বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীদের জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে এই চারদিন কোন প্রকার পণ্য ভারতে রপ্তানী হবে না শতভাগ রপ্তানীমুখী এই স্থলবন্দরটি দিয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি বলেন, এই বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন যৌথভাবে পবিত্র ঈদুল ফিতরে চারদিন বন্দর বন্দর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

তবে আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে বিশেষ ব্যবস্থাপনা যে সকল যাত্রী এই বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তাদের আসতে কোন বাধা নেই। আর বাংলাদেশে ভারতের যারা এমপ্লয়িজ ভিসা নিয়ে আছেন, তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেতে পারবেন। ওই চার দিন রপ্তানি বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় অনুমোদন নেওয়া যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে’।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | সোমবার, ১০ মে ২০২১

The Daily Sarod |