শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ঈদের বন্ধের পর ফের চালু হলো আখাউড়া স্থলবন্দর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 6:54 pm

ঈদের বন্ধের পর ফের চালু হলো আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর আবারও পুরোদমে রপ্তানি শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। গর ১৩মে থেকে ১৬মে পর্যন্ত ভারতে সকল প্রকার পণ্য রপ্তানী বন্ধ রাখে বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে এই চারদিন কোন প্রকার পণ্য ভারতে রপ্তানী হয়নি রপ্তানীমুখী এই স্থলবন্দরটি দিয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন যৌথভাবে পবিত্র ঈদুল ফিতরে চারদিন বন্দরে রপ্তানি বন্ধ রাখে। চারদিন পর পুনরায় রপ্তানি কার্যক্রম সচল হলো।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ‘চার দিন রপ্তানি বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় অনুমোদন নেওয়া যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে বিশেষ ব্যবস্থাপনা যে সকল যাত্রী এই বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তাদের আসতে কোন বাধা নেই।  আর বাংলাদেশে ভারতের যারা এমপ্লয়িজ ভিসা নিয়ে আছেন, তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যেতে পারছেন’।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | সোমবার, ১৭ মে ২০২১

The Daily Sarod |