ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ০৪ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:56 pm
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। গত শুক্রবার (২৯ এপ্রিল) ঈদ উপলক্ষ্যে দেওয়া সরকারি ছুটি শুরু হয়। সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক দুইদিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন।
গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।
এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে।
Posted ৮:৫৬ পিএম | বুধবার, ০৪ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya