শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ইন্ডিয়ান আইডল ১০’ এর বিজয়ী সালমান আলী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 5:07 pm

ইন্ডিয়ান আইডল ১০’ এর বিজয়ী সালমান আলী

ভারতে গান নিয়ে সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১০ম সেশনে বিজয়ী হয়েছেন হরিয়ানার ছেলে সালমান আলী। তার হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি, ২৫ লাখ রুপির চেক ও একটি গাড়ির চাবি।

রোববার  রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দর্শকদের কাছ থেকে প্রায় ২ কোটি ভোট পেয়ে সেরার মুকুট পরেন সালমান।

চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ খান, অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানে সালমান ও শাহরুখ মিলে সালমান আলীর সঙ্গে ‘সাজদা’ গানের তালে নেচে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।

বিজয়ী হওয়ার পর সালমান আলী বলেন, ‘আমি অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। ইন্ডিয়ান আইডল ও সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে, সেজন্য তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। এখানে আমি শুধু শেখারই সুযোগ পাইনি বরং ইন্ডাস্ট্রির বিখ্যাত মানুষদের সামনে দাঁড়িয়ে গান করারও সুযোগ পেয়েছি। আমাকে ভোট দেওয়ার জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি’।

পাঞ্জাবের হরিয়ানার মিওয়াত শহরের ছেলে সালমান আলী। এবারের ‘ইন্ডিয়ান আইডল’-এ তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। তার দুর্দান্ত গানের গলা গিয়ে বিচারকদেরও মন জয়ে করে নিয়েছেন তিনি।

এবারের চূড়ান্ত পর্বের পাঁচ প্রতিযোগী ছিলেন-সালমান আলী, নীলাঞ্জনা রায়, নিতিন কুমার, অঙ্কুশ ভারতওয়াজ ও বিভর কুমার। প্রথম রানার-আপ হয়েছেন অঙ্কুশ ভারতওয়াজ ও দ্বিতীয় রানার-আপ নীলাঞ্জনা রায়।

‘ইন্ডিয়ান আইডল’র ১০ম সেশন শুরু হয় গত জুলাই মাসে। এবার বিচারকের দায়িত্ব পালন করেছেন নেহা কাক্কর, আনু মালিক ও বিশাল দাদলানি।

Facebook Comments Box

Posted ৫:০৭ পিএম | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |