শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 8:18 pm

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে দেশে ক্রমবর্ধমান হারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন ও উগ্র জঙ্গী কর্মকাণ্ডের প্রতিবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার, বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. আবু সাইদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এবং বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সবাইকে ভিতর এবং বাহির থেকে মানুষ হয়ে, তাদের মনুষ্যত্ব জাগ্রত করে সুন্দর দেশ গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করেন। শিক্ষার্থীদেরকে মানবতার শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

প্রফেসর ফাহিমা খাতুন তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, আবহমান বাংলার চেতনা এবং অসাম্প্রদায়িকতাকে তুলে ধরেন। তিনি সমগ্র জাতিকে ধর্ম নিরপেক্ষ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে অসাম্প্রদায়িক নীতি নিয়ে গড়ে ওঠার আহবান জানান।

 

Facebook Comments Box

Posted ৮:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

The Daily Sarod |