শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন ড. ফারুক আহমেদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:21 pm

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন ড. ফারুক আহমেদ

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফারুক আহমেদ উল্লা খান। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারিবি শ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুয়ায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী ০৪ বছরের জন্য এ নিয়োগ প্রদান করেন।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।

অধ্যাপক ড. ফারুক আহমেদ উল্লা খান ১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে প্রভাষক পদে যোগ দেন এবং ১৯৯৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বুয়েট-এ ডীন, সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে ২০১৫ সালে বুয়েট হতে অবসর গ্রহণ করেন। অবসর পরবর্তী তিনি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ফারইস্ট
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, শান্ত মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনেলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন।

অধ্যাপক ড. ফারুক আহমেদ উল্লা খান নভেম্বরের প্রথম সপ্তাহে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:২১ পিএম | শনিবার, ২৩ অক্টোবর ২০২১

The Daily Sarod |