শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

আসছে এয়ারপডসের নতুন সংস্করণ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:33 pm

আসছে এয়ারপডসের নতুন সংস্করণ

অ্যাপল এয়ারপডসের আপগ্রেডেড সংস্করণ আনতে পারে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে। এমনটাই দাবি করেছে অ্যাপল বিশ্লেষক মিং মিং চি কুয়ো। তিনি জানিয়েছেন, এয়ারপডের আপগ্রেড সংস্করণে থাকবে ডাব্লু সিরিজের চিপ ও ব্লুথ ৫.০ সমর্থন। এয়ারপডে হিট রেজিস্টেন্স হিঞ্জও যোগ করা হবে। এতে ডিভাইসটি উৎপাদনের খরচ বেড়ে যাবে বলে জানিয়েছেন মিং মিং চি কুয়ো। তবে নতুন ডিজাইনের এয়ারপডের জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত। নতুন এয়ারপডের সঙ্গে বাজারে এয়ারপাওয়ারও (ওয়্যারলেস চার্জিং ম্যাট) আনা হবে কি না তা নিয়ে কিছু জানাননি তিনি।

গত বছর সেপ্টেম্বরে এক টিজারের মাধ্যমে এয়ারপাওয়ার আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল। সে সময় জানা যায়, এয়ারপাওয়ারের মাধ্যমে এয়ারপড, অ্যাপল ওয়াচ ও আইফোন চার্জ করা যাবে। এরপর আর এয়ারপাওয়ার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।

এদিকে, বিভিন্ন গুঞ্জনে জানা যায়, অ্যাপলের পরবর্তী প্রজন্মের এয়ারপডে থাকবে নয়েজ ক্যান্সেলেশন ফিচার। এটি ব্যবহারের জন্য এতে অ্যানালগ সিস্টেম থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এয়ারপডটি হবে পানি নিরোধক। এতে যুক্ত থাকবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি। ২০১৬ সালে বাজারে আসার পর থেকেই এয়ারপড অনেক জনপ্রিয়তা পায়। বাজারে আসার পর প্রথম তিন মাস ব্যবহারকারীরা সপ্তাহের পর সপ্তাহ এয়ারপড কেনার জন্য অপেক্ষা করেছেন। এয়ারপডসকে অ্যাপলের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্সেসরি বলেছেন অ্যাপল বিশ্লেষক মিং মিং চি কুয়ো। তার ধারণা, ২০১৭ সালে ডিভাইসটির বিক্রি ১.৬ কোটি থেকে বেড়ে ২০২১ সালের মধ্যে ১০ কোটির বেশি হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |

এ বিভাগের সর্বাধিক পঠিত