শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জ হেফাজতের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 7:51 pm

আশুগঞ্জ হেফাজতের সাধারণ সম্পাদক গ্রেফতার

আশুগঞ্জে হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওবায়দুল্লাহ গ্রেফতার

হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওবায়দুল্লাহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২ টার সময় উপজেলার আশুগঞ্জ বাজারের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি মাওলানা ওবায়দুল্লাহ জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আশুগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ।

তিনি জানান, গত ২৮ মার্চ মুফতি মাওলানা ওবায়দুল্লাহ ও তার অনুসারীরা আশুগঞ্জের বাদশা বাড়ির মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন। এছাড়াও মুফতি মাওলানা ওবায়দুল্লাহ এর উস্কানিতে আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাংচুর ও লোটপাট, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায়। তার উস্কানিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য ও বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালানো হয়।

এছাড়াও এর আগে গ্রেফতার হওয়া আসামীদের ১৬৪ ধারার জবানবন্দিতে মুফতি মাওলানা ওবায়দুল্লাহ এর উস্কানিতে এই হামলা হয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

The Daily Sarod |