শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জ বালুবাহী টাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:50 pm

আশুগঞ্জ বালুবাহী টাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বালুবাহী মাহেন্দ্র টাক্টরের চাপায় খায়েশ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার আড়াইসিধায় ইউনিয়নের আড়াইসিধায় চকবাজারে এ ঘটনা ঘটে। নিহত খায়েশ মিয়া ঐ এলাকার ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে আড়াইসিধা চকবাজারে রাস্তা পার হবার সময় বালুবাহী একটি মাহেন্দ্র টাক্টরের নিচে চাপা পড়েন খায়েশ মিয়া। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১

The Daily Sarod |