স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 10:28 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সরকারি ফিরোজ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফিরোজ মিয়া ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা ল্যাব এইড হসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় গ্রীনরোডে উনার নিজ বাসায় তিনি অসুস্থবোধ করলে ঢাকা ল্যাব এইড হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি কয়েক মাস ধরে বার্ধক্যজনিত জটিল কিছু রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে-৪ মেয়ে ও নাতি-নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উনার হাত ধরে আশুগঞ্জের অনেক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান ঘরে উঠেছে। রাজনীতিতে রয়েছে উনার অন্যন্য অবদান।
উনার মৃত্যুতে জেলা আওয়ামী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতার্কমীসহ আশুগঞ্জ বাসী শোকাহত।
মরহুমের প্রথম জানাযা বৃহস্পতিবার রাত বাদ এশার রাজধানীর ধানমন্ডীর ডরমেটরি মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় আশুগঞ্জের সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা, বেলা ১১ টায় উনার প্রতিষ্ঠিত সরকারি ফিরোজ মিয়া সরকারি কলেজে মাঠে ৩য় জানাযা, বাদ জুম্মা উনার নিজ গ্রামে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে ৪র্থ জানাযা শেষে আড়াইসিধা উত্তর পাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন ফিরোজ মিয়া। আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয়। তিনি ২০০৩ থেকে ২০১২ টানা সাড়ে ৯ বছর আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
সভাপতি থাকার আগেও তিনি দীর্ঘদিন দুই মেয়াদে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নিয়োজিত ছিলেন। রাজপথের আন্দোলনে সবসময় সক্রিয় ছিলেন ফিরোজ মিয়া। সরকারবিরোধী আন্দোলনের কারণে বিভিন্ন সময় তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে।
এলাকাবাসী জানান, তিনি শিক্ষানুরাগী, ন্যায়পরায়ন ও দানবীর হিসেবে বেশ পরিচিত ছিলেন। বহু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ফিরোজ মিয়া। ১৯৯২ সালে আশুগঞ্জের আড়াইসিধায় প্রতিষ্ঠা করেন ‘সরকারি ফিরোজ মিয়া কলেজ’, আড়াইসিধা মান্নানীয়া হাফিজিয়া এতিমখানা, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম আড়াইসিধা, মদীনাতুল উলুম মাদরাসা, সোনারামপুর ও আশুগঞ্জ কিন্ডারগার্টেনসহ উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ছাড়া ধর্মীয় ও সামাজিক উন্নয়নেও তার অবদান মনে রাখার মতো। তিনি আশুগঞ্জ বাজারের কাচারি মসজিদের সাবেক সভাপতি ছিলেন। ফিরোজ মিয়া উপজেলার আড়াইসিধা বন্দে আলি বেপারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে আশুগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১০:২৮ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya