স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ একটি হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী জাহাঙ্গীর মিয়া-(৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আশুগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জ জেলার পুলতাকান্দা গ্রামের মরহুম এমাদ মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশী চালিয়ে ভ্যানের বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৮:৩৬ পিএম | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya