স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় হোসেন মিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়ার কিরন মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, শিশুটির পরিবার আশুগঞ্জ সদরে ভাড়া বাসায় বসবাস করে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে মহাসড়ক পাড় হয়ে মসজিদে যায়। সেখানে নামাজ শেষে সহপাঠীদের সাথে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
Posted ১০:৫৩ পিএম | শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya