শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষে ৭জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৭ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:22 pm

আশুগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষে ৭জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলায় সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার লালপুর ইইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন, লাইলী আক্তার (৩০),
নাসির মিয়া (৫৩), মাজু মিয়া (৫০), ওসমান (২০),
কালু মিয়া (২৭), মোতাবিল মিয়া (৬৩), শামসুন্নাহার (৪৫)।

আহত শামসুনাহার জানায়, ১বছর আগে লালপুর গ্রামের কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে ১লাখ টাকা সুদ নেয় তার পাশের একই গ্রামের আনোয়ারা বেগম। গত কিছুদিন যাবত নাসিমা টাকা সুদে নেওয়া টাকা ফেরত দিতে আনোয়ারা বেগমকে চাপ দিয়ে আসলে সে কিছুদিন সময় চায়। আনোয়ারা বেগমের বোন শামসুন্নাহার বসবাস করেন নাসিমা বেগমের পাশের বাড়িতে। নাসিমা বেগমের বাড়ির টিউবওয়েলের ময়লা পানি শামসুন্নাহারের বাড়ির উপর দিয়ে যায়। এনিয়ে বেশকিছু দিনযাবত দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার নাসিমার বাড়ির পানি যেন শামসুন্নাহারের বাড়ির উপর দিয়ে না আসে এনিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সুদখোর নাসিমা শামসুন্নাহারকে বলেন, ‘তোর বইন টেহা ফেরত না দেওন পর্যন্ত পানি আইবই’। এনিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ৭ সাত আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে’।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | বুধবার, ০৭ জুলাই ২০২১

The Daily Sarod |