শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে রেলসেতুতে বৈদ্যুতিক তারে আগুন

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:26 pm

আশুগঞ্জে রেলসেতুতে বৈদ্যুতিক তারে আগুন

ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর হাবিলদার আব্দুল হালিম সেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সেতুর ৪নং পিলার বরাবর বৈদ্যুতিক তারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কিশোরগঞ্জের ভৈরব নৌ দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ কলাবাগান থেকে রেলওয়ে সেতুর উপর দিয়ে ভৈরবে ৩৩ কেবি বৈদ্যুৎ সঞ্চালন লাইন গিয়েছে। সন্ধ্যার পর ওই বৈদ্যুতিক লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ দমকল বাহিনীর সদস্য এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জের হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর ৪নং পিলারে হঠাৎ করে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সময় ওই সেতু দিয়ে কোনো ট্রেন পারাপার হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |