স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ৫ হাজার ৭০০ পিছ ইয়াবাসহ নাঈম মিয়া (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে তাকে উপজেলার লালপুর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তারুয়া থেকে ইয়াবা গুলো সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাঈম মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের হেলাল মিয়ার ছেলে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়৷
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব-১৪ কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মাদক উদ্ধারে অভিযান চালায়। এসময় মোটরসাইকেল যোগে পাচারের সময় ৫হাজার ৭০০পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে হস্তান্তর করা হয়।
Posted ৯:২১ পিএম | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya