স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৯ বোতল ফেন্সিডিলসহ বেলাল মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে তাকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর যাত্রী ছাউনির সামনে থেকে আটক করা হয়। আটক বেলাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গনকীরপাড় গ্রামের আকছির মিয়ার ছেলে।
ভৈরব র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে ৪৯ বোতল ফেন্সিডিল ও নগদ দুই হাজার টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Posted ৬:৩৬ পিএম | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya