জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 3:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্যারাসিটামল জাতীয় ঔষধের সিরাপ পান করে দুই শিশু মৃত্যু হয়েছে। তারা দুইজন সহোদর। বৃহস্পতিবার রাতে উপজেলার দূর্গাপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইয়াসিন খান (৭) ও মোরসালিন খান (৫)। তারা উপজেলার দূর্গাপুর গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে। ইয়াসিন খান স্থানীয় দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী। লিমা-সুজন দম্পত্তির দুই ছেলে সন্তানই ছিল। এই ঘটনায় ফার্মেসির মালিক পলাতক রয়েছে।
পুলিশ ও নিহত দুই শিশুর মা লিমা বেগম বলেন, গত দুই দিন যাবত ছোট ছেলে মোরসালিন খানের জ্বর উঠে। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ্বর ছিল। তাই বৃহস্পতিবার বিকেলে শিশুদের মা লিমা বেগম দাদিকে বাড়ির পাশে বাজারে মাঈন উদ্দিনের ঔষধের দোকান মা ফার্মেসী থেকে প্যারাসিটামল জাতীয় একটি কোম্পানির সিরাপ আনতে বলেন। তাৎক্ষনিক দাদি সিরাপ এনে দুই শিশুর মায়ের কাছে দেন। এ সময় মা শিশু দুটিকে সিরাপ খাওয়ান। ঔষধ খাওয়ানো কিছুক্ষন পরই দুই শিশুই বমি করে। অবস্থার অবনতি হলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসা জন্য জেলা সদর হাসাপাতালে পাঠালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে নিয়ে আসার সময় রাত ৯টায় পথিমধ্যে বড় ভাই ইয়াসিন খানের মৃত্যু হয় এবং রাত সাড়ে ১০টায় ছোট ভাই মোরসালিন খানের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ঔষধের দোকান মা ফার্মেসী মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছে। তবে সিরাপটির মোড়কে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে রাত ১টায় শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবং ঔষধের সিরাপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সিরাপটি ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর বিস্তারিত জানা যাবে।
Posted ১১:৩৪ এএম | শুক্রবার, ১১ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya