শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৮ মে ২০২২   সর্বশেষ আপডেট : 11:01 pm

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দেড় বছর বয়সী মুস্তাফিজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) রাত ৮টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মুস্তাফিজ উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মুখলেস মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে সবার অজান্তে মুস্তাফিজ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে একপাশে মুস্তাফিজকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুল হক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হৃদযন্ত্র ও ফুসফুসে পানি ঢুকে শিশু মারা গেছে।

Facebook Comments Box

Posted ১১:০১ পিএম | রবিবার, ০৮ মে ২০২২

The Daily Sarod |