স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৪ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:55 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) বিকেলের দিকে আশুগঞ্জ স্টেশন এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান সত্যতা নিশ্চিত করে জানান, আশুগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
লাশ ময়না তদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Posted ৯:৫৫ পিএম | বুধবার, ০৪ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya