শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে ট্রাক সেতুর রেলিং ভেঙে খালে, শ্রমিকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:51 pm

আশুগঞ্জে ট্রাক সেতুর রেলিং ভেঙে খালে, শ্রমিকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লবণ বুঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার টাংঘর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও এই ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটিতে একটি কোম্পানির লবণ বুঝাই করা ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে ট্রাকটি উল্টালে নিচে চাপা পড়া একজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া এই ঘটনায় ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে খালের পানি শুকিয়ে যাওয়ায় ট্রাকের মালামাল অক্ষত আছে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শুক্রবার, ২১ মে ২০২১

The Daily Sarod |