শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে মোবাইল থাবা মেরে ছিনিয়ে নিতেন তারা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 8:40 pm

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে মোবাইল থাবা মেরে ছিনিয়ে নিতেন তারা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী সদস্যদের গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আশুগঞ্জের চরচারতলার মিলন মিয়ার ছেলে সাগর মিয়া (২০), যাত্রাপুরের জসিম মিয়ার ছেলে বিজয় (১৯), চরচারতলার আবুল মিয়ার ছেলে জনি মিয়া (১৯) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দৌলতকান্দির মৃত ইদ্রিস মিয়ার ছেলে শিবলী মাহবুদ (২৯)।  এসময় ছিনতাই করা ৪টি মোবাইল সেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মোবাইল গুলো সহ ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আটক সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ মেঘনা নদীর ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওত পেতে থাকে ছিনতাইকারীরা।  পরবর্তীতে ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকে, তখন আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা আকষ্মিক ভাবে থাবা দিয়ে মোবাইল নিয়ে যায়। কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাত করে। ছিনতাইকৃত মোবাইল গুলো আটক মোবাইল মেকানিক শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে তারা বিক্রয় করে বলে র‍্যাবের কাছে স্বীকার করেন।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের   জানান, উদ্ধারকৃত মোবাইল এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড-১৮৬০ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | রবিবার, ২০ মার্চ ২০২২

The Daily Sarod |