শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল দরজায় দাঁড়িয়ে থাকা তরুণ, মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:19 pm

আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল দরজায় দাঁড়িয়ে থাকা তরুণ, মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রাবণ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের আশুগঞ্জের বড়তল্লায় এই ঘটনা ঘটে। নিহত শ্রাবণ জেলা শহরের মধ্যপাড়ার শান্তিভাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জাগোনিউজ’কে জানান, শ্রাবণ একটি জুতার দোকানে চাকরি করতেন। সকালে শ্রাবণ তার তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সাথে ঘুরে বেড়াতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে আশুগঞ্জে যায়। দুপুরে তারা চারজন লোকাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন। আশুগঞ্জ থেকে ফেরার পথে দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণ চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

Facebook Comments Box

Posted ৫:০২ পিএম | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

The Daily Sarod |