শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা, অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 7:07 pm

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা, অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. বিল্লাল মিয়া (৬০) নামে অটোরিকশা গ্যারেজের এক মালিকের লাশ সোমবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। বিল্লাল মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশা খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এর পর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২ টা নাগাদ অনেকেই তাকে দেখেছেন। সকালে ঘুম থেকে উঠেই তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনচাড়জ (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৪৫ পিএম | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

The Daily Sarod |