শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে একই স্থানে তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 8:34 pm

আশুগঞ্জে একই স্থানে তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

ঢাকা-সিলেট মাহসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় নিয়মিত অভিযান চালায় পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে বেলা দুই থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টার ব্যবধানে করা অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যার কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা উপজেলার মো. আজহারুল (৩২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. রবিউল (২৪), সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার মো. রাশেদ (২৪) ও আখাউড়া উপজেলার গঙ্গাসাগরের রাবেয়া (২৭)। এর মধ্যে আজহারুলের কাছ থেকে দুই কেজি গাঁজা, রবিউল ও রাশেদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, রাবেয়ার কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ২৫ কেজি গাঁজা বহন করা পিকআপ উদ্ধার করা হয়।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার কসবা উপজেলার হাজীপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নেত্রকোনা জেলা সদরের মো. আলামিন মিয়া (৩২) ও মো. রুবেল (২৫)।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

The Daily Sarod |