শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে অগ্নিকাণ্ড: স্বামী ও ৩ সন্তানের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন রেখা

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০২ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:09 am

আশুগঞ্জে অগ্নিকাণ্ড: স্বামী ও ৩ সন্তানের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন রেখা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত রেখা বেগম (৩৫)কে দাফন করা হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব উপজেলার শরীফপুর ঈদগাহ ময়দান সংলগ্ন কবরস্থানে তার স্বামী, দুই ছেলে ও এক কন্যা সন্তানের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

রেখার চাচা শ্বশুর ও উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ হোসাইন জানান, গতকাল সোমবার রাতে রাজধানীতে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিসিইউতে চিকিৎসাধীন থাকা গৃহবধূ রেখা বেগম (৩৫) শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ঢাকায় ময়নাতদন্তের পর আজ মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ শহরের শরিয়তনগরে হাতে গড়া দীর্ঘদিনের কর্মস্থল মাতৃছায়া কিন্টার গার্ডেনে আনা হয়েছে রেখার মরদেহ। আগে থেকে এই প্রতিষ্ঠানে অপেক্ষা করছিলেন রেখা মকবুল দম্পত্তির হাতে গড়া মাতৃছায়া কিন্টার গার্ডেনের সহকর্মী, শিক্ষার্থীরা ও অভিবাবকরা। এ সময় সবার প্রিয় রেখা আক্তারের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত সবাই। পরে সন্ধ্যায় ৬টায় মরদেহ নিয়ে যাওয়া হয় শরিফপুর কান্দাপাড়ায় মকবুল হোসেনের বাড়িতে। মরদেহ আসতেই পরিবারে আজহারি করেন স্বজনেরা। স্বজনদের কান্নার আহাজারিতে কান্দাপাড়ার বাতাস ভারী হয়ে উঠে। ১৫ মিনিট মরদেহ রাখার পর সন্ধ্যায় জানাজার জন্য নেয়া হয় ঈদগাহ মাঠে। জানাজায় জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ মঈন উদ্দিন মঈন, আইন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিশিষ্ট ব্যাক্তিবর্গ জানাজায় অংশ নেন। ঘটনাটি সৃষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার দাবি করেন জানাজায় অংশ নেয়া উপস্থিত লোকজন। পরে বাদ মাগরিব শরীফপুর কবরস্থানে জানাযা শেষে স্বামী ও ৩ সন্তানদের কবরের পাশেই দাফন করা হয় রেখা বেগমকে।

আরও পড়ুনঃ আশুগঞ্জে অগ্নিকাণ্ড: একে একে মারা গেলেন পরিবারের সবাই

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ বছরে আগে জেলার নবীনগরের রেখা বেগমকে বিয়ে করেন আশুগঞ্জ উপজেলার শরীফপুরের সফর মিয়ার ছেলে মকবুল মিয়া। মকবুল মিয়া ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি। পেশায় ছিলেন একজন সহকারী শিক্ষক। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। মকবুল দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রেখা ছিলেন সাত মাসের গর্ভবতী।

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হঠাৎ মকবুলের বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে। এতে মকবুল মিয়া, মকবুলের স্ত্রী গর্ভবতী রেখা, বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের অগ্নিদগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মকবুলের ছোট ছেলে জুবায়ের মারা যায়। ঘটনার পরদিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মকবুল মিয়া মারা যান। স্বামী মারা যাওয়ার একদিন পর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আইসিইউতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রেখা একটি মৃত কন্যা সন্তান প্রসব করেন। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মকবুলের বড় ছেলে জয়। সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে নিহত মকবুলের স্ত্রী রেখা বেগম আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

Facebook Comments Box

Posted ১২:২৬ এএম | বুধবার, ০২ মার্চ ২০২২

The Daily Sarod |