শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী, স্ত্রী ও ৩ সন্তানের মৃত্যুর ঘটনায় মামলা

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০২ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 5:33 pm

আশুগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী, স্ত্রী ও ৩ সন্তানের মৃত্যুর ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী, স্ত্রী ও তিন সন্তানের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে অগ্নিদগ্ধ হয়ে নিহত শিক্ষক মকবুল মিয়ার মা খোরশেদা বেগম বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে, বাড়ির মালিক আলাই মোল্লা, তার স্ত্রী সালমা আক্তার, দুই ছেলে আলম মোল্লা ও মাহফুজ মোল্লা এবং বাড়ির দারোয়ান কবির খন্দকার।

মামলার বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, অগ্নিকাণ্ডের পর পর পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা দায়ের করা হয়। এই ঘটনায় নিহত মকবুলের মামলা বাদি হয়ে ৩০৪ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ বছরে আগে জেলার নবীনগরের রেখা বেগমকে বিয়ে করেন আশুগঞ্জ উপজেলার শরীফপুরের সফর মিয়ার ছেলে মকবুল মিয়া। মকবুল মিয়া ছিলেন সাবেক ইউপি সদস্য ও ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি। পেশায় ছিলেন একজন সহকারী শিক্ষক। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। মকবুল দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। রেখা ছিলেন সাত মাসের গর্ভবতী।

গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হঠাৎ মকবুলের বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে প্রথমে ধোঁয়া বের হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়ে। এতে মকবুল মিয়া, মকবুলের স্ত্রী গর্ভবতী রেখা, বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের অগ্নিদগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মকবুলের ছোট ছেলে জুবায়ের মারা যায়। ঘটনার পরদিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মকবুল মিয়া মারা যান। স্বামী মারা যাওয়ার একদিন পর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আইসিইউতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রেখা একটি মৃত কন্যা সন্তান প্রসব করেন। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মকবুলের বড় ছেলে জয়। সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে নিহত মকবুলের স্ত্রী রেখা বেগম আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পিএম | বুধবার, ০২ মার্চ ২০২২

The Daily Sarod |