স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 11:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক ইউনিয়নে আওয়ামী যুবলীগের অনুমোদন দেওয়া দুইটি কমিটিই বিলুপ্ত করা হয়েছে। গত রোববার রাতে উপজেলা দূর্গাপুর ইউনিয়নের পাল্টা পাল্টি কমিটি ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার এক সভা শেষে রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন আহবায়ক সাইফুর রহমান মনি ও ১নং যুগ্ন আহবায়ক আতাউর রহমান কবির।
আহবায়ক সাইফুর রহমান মনি ঘোষিত ইউনিয়ন কমিটিতে শাহজাহান খান’কে সভাপতি ও রেদোয়ান সিদ্দিক সুজাত’কে সাধারণ সম্পাদক করা হয়েছে।এই কমিটিতে আরও সাক্ষর করেন যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন, শেখ মো. দাউদ (অপি) ও মতিউর রহমান সরকার। এতে উল্লেখ করা হয়, ত্রিবার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে ৩বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটি ঘোষণার পর পরই আশুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ন আহবায়ক আতাউর রহমান কবির সাক্ষরিত দূর্গাপুর ইউনিয়নের আরও একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে খালেদুর রহমান লিটন’কে সভাপতি ও আহসানুল ইসলাম লিটন’কে সাধারণ সম্পাদক করে ১বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
ইউনিয়ন যুবলীগের পাল্টাপাল্টি এসব কমিটি ঘোষণা দেওয়ার পর সমালোচনার ঝড় উঠে।
আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূর্গাপুর ইউনিয়নে অনুমোদন দেওয়া দুই কমিটিই বিলুপ্ত করে উপজেলা যুবলীগ। ওই প্রেসবিজ্ঞপ্তিতে সাক্ষর করেন আহবায়ক সাইফুর রহমান মনি,১নং যুগ্ন আহবায়ক আতাউর রহমান কবির, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন, শেখ মো. দাউদ (অপি) ও মতিউর রহমান সরকার। এতে উল্লেখ করা হয় জেলা যুবলীগের নির্দেশে কমিটি দুটি বিলুপ্ত করা হয়েছে।
Posted ১১:২২ পিএম | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya