শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আলটিমেটামের সময় শেষ, আদালতে যেতে প্রস্তুতি নিচ্ছেন মোকতাদির চৌধুরী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ মে ২০২১   সর্বশেষ আপডেট : 11:16 pm

আলটিমেটামের সময় শেষ, আদালতে যেতে প্রস্তুতি নিচ্ছেন মোকতাদির চৌধুরী

তান্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে মামলা ২৪মে’র ভেতরে নথিভুক্ত করতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মমন্ত্রণালয় সংক্রান্ত স্থানীয় কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আল্টিমেটাম দিয়েছিলেন। গত ২২মে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোষ্টের মাধ্যমে এই আল্টিমেটাম দেন। এমপি মোকতাদির চৌধুরীর আল্টিমেটামে দেওয়া সময়ের মধ্যে তার দায়ের করা মামলার আবেদনটি নথিভুক্ত হয়নি। ফলে আদালতে মামলাটি দায়ের করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জাগোনিউজ’কে জানান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপকালে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি জানান, আমার দায়ের করা মামলাটি নথিভুক্ত করতে তাদের সময় লাগছে। তারা (পুলিশ) তাদের তদন্ত শেষে করতে পারেনি। আমি তো আদালতে যাবই, আদালতে যেতে প্রস্তুতি নিচ্ছি। আমাকে সাইবার ট্রাইব্যুনালে যেতে হবে। তাই সেখানে যেতে আমারও কয়েকটা দিন সময় লাগবে। এরই মাঝে সংসদ চালু হচ্ছে, আমাকে সময় বের করতে হবে। তবে আমার আইনজীবীরাও মামলাটি আদালতে দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে যদি মামলাটি থানায় নথিভুক্ত হয়ে যায়, তাহলে আমি আর আদালতে যাব না।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জাগোনিউজ’কে বলেন, ‘মামলাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছিল। তাদের রিপোর্ট আসার পর এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ইতিমধ্যে রিপোর্টটি দ্রুততম সময়ে আনার জন্য চেষ্টা করছেন’।

তিনি তার ফেসবুক আইডিতে ইংরেজিতে স্ট্যাটাসটি দেন। এতে তিনি লিখেন, ‘ আমি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা মামলার আবেদনটি নথিভুক্ত করতে চাই। এটি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আগামী ২৪ তারিখের মধ্যে এটি নথিভুক্ত না করলে আমি আদালতে মামলাটি দায়ের করব। এটি আমার আল্টিমেটাম’।

উল্লেখ্য, গত ১মে হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারন সম্পাদক মাওলানা মোবারক উল্লাহ সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১ থেকে দেড়শ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন।

মামলার বিবরনীতে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নারকিয় তান্ডব চালায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা। তারা তান্ডব চালিয়ে বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র সহ গান পাওডার সহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ক্ষতিসাধন করেন। এর আগে হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারন সম্পাদক মাওলানা মোবারক উল্লাহ সহ অন্যান্য আসামীদের নির্দেশে বিভিন্ন ফেইসবুক পেইজ, আইডি ও নিউজনপোর্টালে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহীতামূলক, বিদ্বেষ ও ঘৃনা মূলক স্ট্যাটাস প্রদান করে জনসাধারনের মাঝে উত্তেজনা সৃষ্টি করে।এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে।

শুধু তাই নয়,”মামলার এজাহারনামীয় আসামী সহ অজ্ঞাতনামা আসামিরা  উপস্থিত থেকে ইলেকট্রনিক্স বিন্যাসের মাধ্যমে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য সংগ্রহ করে তাদের বক্তব্য জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার নিজস্ব ফেইসবুক পেইজে প্রচার করে। এরই এক পর্যায়ে তারা গত ৩১মার্চ  আসামীগণ তাদের ব্যবহৃত ফেসবুক পেজ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া এর মাধ্যমে লিখিত বক্তব্য প্রদান করে বাদী উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার করে ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করার পাশাপাশি ঘটনার দায়ভার তার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেন।

আসামিদের এরূপ বক্তব্য তাহাদের ডিজিটাল বিন্যাসের মাধ্যমে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রকাশ ও প্রচার করেন তারা। ফলে ব্রাহ্মণবাড়িয়ার মুসলিম জনসাধারণের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে। এতে  আইনশৃংখলার চরম অবনতি হয়। পাশাপাশি সমগ্র দেশে ও বহির্বিশ্বের আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে আমি উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা চালায়। যাহা ২০১৮ইং সালের ডিজিটাল নিরাপত্তা আইন এর ধারা অপরাধ সংগঠিত করে। বিষয়টি আমাকে সাক্ষিরা অবগত করলে ঘটনার দ্বিতীয় তারিখ (২৭ মার্চ) ও সময়ে ঘটনাস্থলে আমি উক্ত বক্তব্য দেখে স্ক্রিনশট নিয়ে হার্ড কপি সংগ্রহ করি। এসব স্কিন শর্ট মামলায় যুক্ত করা হয়েছে।

দীর্ঘদিনেও মামলাটি নথিভুক্ত না হওয়ায় গত ২২মে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ২৪মে’র ভেতরে নথিভুক্ত করতে আআলটিমেটাম প্রদান করে।

Facebook Comments Box

Posted ১১:১৬ পিএম | মঙ্গলবার, ২৫ মে ২০২১

The Daily Sarod |