শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আমি নিজেও ইভিএম ভালো করে বুঝি না: নতুন সিইসি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 6:39 pm

আমি নিজেও ইভিএম ভালো করে বুঝি না: নতুন সিইসি

ইভিএম নিয়ে কী সিদ্ধান্ত হবে সেটি এখনই বলতে পারছি না। আমরা ইভিএমের ভালো-মন্দ নিয়ে আলোচনা করবো। পাশাপাশি ব্যালটের ভালো-মন্দটাও আমরা দেখবো। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি নিজেও ইভিএম ভালো করে বুঝি না। দেশের আগামী দিনের নির্বাচন ব্যবস্থায় বহুল আলোচিত ও বিতর্কিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থাকবে কি থাকবে না, এ প্রসঙ্গে প্রথম কার্যদিবসেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

নবনিযুক্ত সিইসি বলেন, আমরা নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলোও পর্যাপ্ত কি না, সেটি দেখবো। নির্বাচন পরিচালনায় আমরা গুরুত্ব দেবো। আমরা সেনসেটাইজ করবো। পর্যবেক্ষণও করবো।

জাতীয় বা স্থানীয় যে কোনো পর্যায়ে ‘নির্বাচনের মাঠ উত্তপ্ত’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড কমিশন একা তৈরি করতে পারে না। পলিটিক্যাল লিডারশিপ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলিয়েই কিন্তু হয়। আমরা যদি মুখ ফিরিয়ে থাকি তাহলে দূরত্ব বাড়বে। রাজনৈতিক দলগুলোর কাউকে না কাউকে অহংকার বাদ দিয়ে আলোচনায় আসতে হবে।

গণতন্ত্র সুসংহত করতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করার কমিশনের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সিইসি আউয়াল বলেন, নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। নির্বাচনে অনেক (দলের) কর্মী থাকে, সেখানে দায়িত্ব পালন করতে হবে। মাঠ ছেড়ে গেলে হবে না, মাঠে থাকতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পালিয়ে যেতে পারতেন, কিন্তু প্রতিরোধ গড়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট হবে ভোটের নিয়মে। আগের রাতে ভোট হতো কি না জানি না। আমি অস্ট্রেলিয়ায় বসে দিনে ভোট দিতে দেখেছি। আমি জানি সেটি হয় কি না। তবে আমরা সেদিকে যেতে চাই না। যদি দেখেন আমরা সেটি করেছি তখন বলতে পারেন। যদি মানুষের আস্থা বিনষ্ট হয় তাহলে সেটি ফেরানোর চেষ্টা কি আমরা করবো না? আমাদের আপনারা পর্যবেক্ষণে রাখেন, আমরা তো সেখানে বাধা দেবো না। ভোটকেন্দ্রে কোনো সহিংসতা বা সংঘাতে জড়াবে না- রাজনৈতিক দলগুলো এমন চুক্তিতে আসতে পারে।

নির্বাচন আয়োজনে বিএনপির আস্থা অর্জনের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি যদি ঘোষণা দিয়েও থাকে (ভোটে না আসার বিষয়ে), তাদের কি আহ্বান জানাতে পারবো না? কোনো কিছুই শেষ নয়। আমরা তো তাদের চা খেতে আমন্ত্রণ জানাতেও পারি।

ব্রিফিংকালে নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৬:৩৯ পিএম | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |